মাদরাসা শিক্ষার্থীদের জন্য আরবি বিশ্ববিদ্যালয়ের ‘তুমি আলেম হও’ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট

মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়; যার নাম দেওয়া হয়েছে ‘তুমি আলেম হও’। এ উদ্যোগের আওতায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, কর্মসূচির প্রাথমিক কার্যক্রম সম্বলিত পোস্টারটি অধিভুক্ত ও প্রাথমিক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল ফাজিল ও কামিল মাদরাসায় প্রদর্শন করতে হবে। পোস্টারটি ৩৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ২৪ ইঞ্চি প্রস্থের হবে এবং ডিপ মেরুন, গ্রিন, গোল্ডেন ইয়েলো, ইয়েলো, অফ-হোয়াইট ও হোয়াইট কালারের সংমিশ্রণে তৈরি। পোস্টারের চারপাশে অর্ধ ইঞ্চি গোল্ডেন রঙের ফ্রেম থাকবে। ‘তুমি আলেম হও’ লোগোতে কুরআন ও হাদিসের আইকন সংযোজন করা হয়েছে ইলমের মূল উৎস হিসেবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিটি মাদরাসাকে পোস্টারের সাইজ, ডিজাইন ও রং অপরিবর্তিত রেখে কেবল প্রতিষ্ঠানের নিজস্ব নাম ও লোগো সংযোজন করে তা প্রিন্ট করতে হবে। পোস্টারটি স্টিকার প্রিন্ট করে পিভিসি বোর্ডে লাগিয়ে গোল্ডেন ফ্রেমে বাঁধাই করতে হবে এবং ক্লাসরুম ও অন্যান্য দর্শনীয় স্থানে ১৫ জানুয়ারির মধ্যে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টারটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের http://iau.edu.bd/tah লিংক থেকে সংগ্রহ করা যাবে। কর্মসূচির বিস্তারিত কার্যক্রম ও শিক্ষার্থী অন্তর্ভুক্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ বলেন, যুগের চাহিদা অনুযায়ী মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান আর সমৃদ্ধ করে তুলতে প্রয়োজনীয় সহায়তা পাবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com