রংপুরে রেকটিফাইড স্পিড পান করে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রংপুরের বদরগঞ্জে রেকটিফাইড স্পিড পান করে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে

সোহেল(৩০) এবং ওই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০) হোসেন।

স্থানীয়রা জানান, রোববার কিশামত বসন্তপুর নয়া পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিনের (৪৬) কাছ থেকে রেকটিফাইড স্পিড কিনে নিয়ে এসে ওই দুজন পান কররন। পরে রাতে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।

বিষয়টি সোমবার সকালে জানাজানি হয়।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিড বিক্রি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

রেকটিফাইড স্পিডসহ সব‌ ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ কামনা করেন তিনি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com