ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারীদের প্রতিকী অনশন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫০০০ টাকা স্কেল নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারী ২০২৬ থেকে বাস্তবায়নের ১দফা দাবি আদায়ের লক্ষ্যে

প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁওয়ের সরকারি কর্মচারীরা। 

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ০৯:৩০টা হতে ১২:৩০ পর্যন্ত ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্ত্বরে এই অনশন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য দেন, সমন্বয় পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা দবিরুল ইসলাম, সভাপতি নাজমুল হক, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com