চানখারপুল হত্যাকাণ্ড: আজ নয়, রায় ঘোষণার দিন পেছাল ট্রাইব্যুনাল

ডেস্ক রিপোর্ট

জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা হচ্ছে না।
রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন।

প্রসিকিউশন জানিয়েছে, রায় এখনো প্রস্তুত না হওয়ায় নির্ধারিত দিনে রায় ঘোষণা সম্ভব হয়নি।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সময় চানখারপুল এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মামলাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com