ডেস্ক রিপোর্ট
মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া আটজন বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন— মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা।
স্ক্যাম সেন্টারে আটক এসব ভুক্তভোগীকে উদ্ধার এবং নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।
এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর মিয়ানমার থেকে আরও ১৮ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রের ফাঁদে পড়ে বহু বাংলাদেশি বিদেশে আটকা পড়ছেন, যাদের উদ্ধারে কূটনৈতিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে।















Leave a Reply