ডেস্ক রিপোর্ট
গত সাত দিনে সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এসব অভিযানে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে সারাদেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধে জড়িত সন্দেহে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, ৭টি ককটেল, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং দেশি ও বিদেশি মাদকদ্রব্য।
আইএসপিআর আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।















Leave a Reply