নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন: ব্যবস্থাপক গ্রেপ্তার, প্রধান শিক্ষক পলাতক

ডেস্ক রিপোর্ট

রাজধানীর নয়াপল্টন এলাকায় শারমিন একাডেমিতে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পল্টন থানার পুলিশ জানায়, পবিত্র কুমার বড়ুয়া স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, প্রধান শিক্ষক শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতন করা হয়।
স্কুল অফিসের সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুটিকে ধরে রাখছেন এবং এক পুরুষ শিশুটিকে মারধর করছেন। কখনো গলা ও মুখ চেপে ধরার দৃশ্য, কখনো মাথা ঝাঁকানোর দৃশ্যও দেখা যায়।

পুলিশ জানায়, ভিডিওতে থাকা নারী হলেন স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া

এই ঘটনায় শিশুটির মা পল্টন থানায় মামলা করেছেন। শিশু আইনের ৭০ ধারায় দায়ের করা মামলায় দুজনকেই আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com