অনলাইন ডেস্ক :
রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ এক দিন পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৮ জানুয়ারির পরিবর্তে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দান) এ সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, উড়োজাহাজের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। অন্য কোনো সমস্যা না থাকায় নতুন সূচিতেই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।
এদিকে সমাবেশকে সফল করতে শনিবার রাতে রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সমাবেশকে বৃহৎ ও ঐতিহাসিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।















Leave a Reply