গণমানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় জনগনের পাশে থাকবে: মঞ্জু

অনলাইন ডেস্ক

খুলনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা চাই এমন এক সমাজ, যেখানে ভয়-ভীতির বদলে প্রতিষ্ঠিত হবে সত্য, ন্যায় ও ইনসাফের বিচার ব্যবস্থা, থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি। প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তর হবে দালাল আর দুর্নীতিমুক্ত। যেখানে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা যাবে না, বরং প্রতিটি মানুষের মতামত হবে আগামীর পথচলার নতুন শক্তি।

বুধবার (২৮ জানুয়ারি) ২৭ নম্বর ওয়ার্ডের মিস্ত্রীপাড়া বাজার এবং ২১ নম্বর ওয়ার্ডের জব্বার মার্কেট, রেলওয়ে মার্কেট, নান্নু সুপার মার্কেট, মশিউর রহমান মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, আমাদের স্বপ্ন খুলনার সোনালী দিনগুলো আবার ফিরে আসুক! আমাদের বন্ধ হয়ে যাওয়া কল-কারখানাগুলো আবার জেগে উঠবে কর্মমুখর শ্রমিকের হাসিতে, উৎপাদনশীল যন্ত্রের গর্জনে।খুলনার প্রতিটি অলিগলি, পাড়া-মহল্লা আবার প্রাণচঞ্চল হয়ে উঠবে তরুণদের সাংস্কৃতিক চর্চা আর খেলাধুলার কর্মকান্ডে এবং সমাজ হবে মাদকমুক্ত, এগিয়ে যাবে সমৃদ্ধির সোপানে নতুন স্বপ্নের খুলনা গড়ার নতুন প্রত্যয়ে। এই সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে, গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। আসুন, প্রিয় খুলনার ঐতিহ্য, সম্মান আর ভবিষ্যৎ ও কাংখিত খুলনা রক্ষা করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাবেক ছাত্রনেতা রুহুল আজিম রুমি, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, হাসান মেহেদী রিজভী, আবু সাঈদ শেখ, মহিবুল্লাহ শামীম, শফিকুল ইসলাম শফি, আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, মেশকাত আলী, নুর ইসলাম, মনিরুল ইসলাম মাসুম, নাসির খান, ওহিদুজ্জামান খসরু, আলমগীর ব্যাপারী, শামীম খান, মোস্তফা কামাল, রিয়াজুর রহমান, মাহবুব হোসেন, খায়রুল ইসলাম লাল, মোস্তাফিজুর রহমান বাবলু, শামসুর রহমান লিচু, আবু বক্কর, অলিয়ার রহমান অলি, মোহাম্মদ আলী, আহসান কবির শাহিন, ওহিদুল ইসলাম, খান মঈনুল ইসলাম মিঠু, জাকারিয়া লিটন, মাজেদা খাতুন, মনিরুল আজম, মোফাজ্জেল হোসেন, গোলকি সাঈদ, কামরুল ইসলাম, মাসুদ রেজা, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম, আবুল কাশেম, জাহিদুর রহমান, আল আমিন তালুকদার প্রিন্স, ইউনুচ শেখ, ঈসা শেখ, আরিফুল ইসলাম, টিপু হাওলদার, কাওসার দাদো, আজহার, বেল্লাল, মাসুদ খান, মনিরুজ্জামান মনি, মহসীন, মিজানুর সরদার, রবিউল আলম, পান্না, টিটু সহ বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com