বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তানের অন্তত ৪১ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের হারনাই ও পাঞ্জগুর জেলায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় সন্ত্রাসীরা পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়, যা পরবর্তীতে ধ্বংস করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com