অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটেছে।
রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে—বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা।
পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি।
আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারত।
ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল—আইসিসি।
সংস্থাটি পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেষ মুহূর্তে কোনো দল সরে দাঁড়ালে তা বড় সমস্যা তৈরি করে।
গাভাস্কারের ভাষায়,
“যদি আগেভাগে সিদ্ধান্ত নেওয়া হতো, সেটা ভিন্ন ব্যাপার ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এমন সিদ্ধান্ত নিলে আইসিসিকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো দল এমন সিদ্ধান্ত নিতে না পারে, সে জন্য উদাহরণ তৈরি করা জরুরি।
গাভাস্কার মনে করছেন, পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে আইসিসি আইনি ব্যবস্থাও নিতে পারে।
তবে এর পরিণতি কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
এই সিদ্ধান্তে আইসিসি যে সন্তুষ্ট নয়, সেটাও স্পষ্ট করে জানিয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
















Leave a Reply