আজ পবিত্র শবে বরাত, ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রজনী

ডেস্ক রিপোর্ট

আজ মহিমান্বিত শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পরিচিত সৌভাগ্য ও মুক্তির রজনী হিসেবে।

বিশ্বাস অনুযায়ী, এই রাতে পরবর্তী এক বছরের হায়াত, রিজিক ও আমল নির্ধারিত হয়। পাপমোচন ও আল্লাহর অনুগ্রহ লাভের আশায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

শবে বরাত উপলক্ষে মুসল্লিরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও মিলাদ মাহফিলের মাধ্যমে রাত কাটান। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

অনেকে এই রাতে মৃত স্বজনদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com