শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা

অনলাইন ডেস্ক

আগামী কয়েকদিন দেশজুড়ে তাপমাত্রা কিছুটা কমে আবার শীতের অনুভূতি বাড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস রয়েছে।

এ সময় সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকবে।

অধিদপ্তর জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
শুক্রবার ও শনিবারও তাপমাত্রা সামান্য কম থাকতে পারে।

তবে রোববার থেকে আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com