জামায়াত দেশের অর্ধেক মানুষকে সম্মান করে না, আমাদের মাদেরকে ইজ্জত করে না-ঠাকুরগাঁওয়ে ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ করেন, এই দল  দেশের অর্ধেক মানুষকে সম্মান করে না, আমাদের মাদেরকে ইজ্জত করে না। তিনি বলেন, আমরা পত্র-পত্রিকা-স্যোশাল মিডিয়ায় কিছুদিন  ধরে দেখছি,  একটি দল নারীদের হেয়ো করে নানা বাজে কথা বলছে। আপনারাই বলুন, যারা দেশের অর্ধেক যে মানুষ আমাদের মা-বোন তাদেরকে সম্মান করতে ইজ্জত দিতে জানেনা তারা কিভাবে দেশ চালাবে! 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে  বিএনপি আয়োজিত নির্বাচনী গণসংযোগকালে পথসভায়  তিনি এসব কথা বলেন।

প্রতিপক্ষ জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময় কাজে বিশ্বাস করে, কর্মে বিশ্বাস করে, আমরা নিছক সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটি দল আপনাদের সামনে এসেছে, এদেরকে আমরা আগে কখনো এভাবে দেখিনি। এখন তারা এসেছে রাজনীতি করতে, নির্বাচন করতে। নির্বাচন নিশ্চয়ই করবেন,রাজনীতি করার সবার অধিকার আছে কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না।  

তিনি আরও বলেন, জামায়াত ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে। মা-বোনদেরকে ভুল বুঝাচ্ছে  দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাবে। এটা কোন মুসলমান বিশ্বাস করে না, মাকে শ্রদ্ধা না করলে কেউ বেহেশত পেতে পারেনা। চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয়।

তিনি বলেন বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকুরির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন আওয়ামীলীগ সরকার আমার উপর ১১৭ টি মিথ্যা মামলা দিয়েছিল, সাড়ে তিন বছর জেলে ছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেল খেটেছে। ২০ হাজার নেতাকর্মী খুন হয়েছে। নতুন সরকার সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

মির্জা ফখরুল বলেন বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। কৃষক যেন ন্যায্য মূল্যে সার, বীজ, তেল ও কৃষি পণ্য ক্রয় করতে পারে। ১০ হাজার টাকা পযন্ত কৃষকের ঋণ মউকুফ করে দেওয়া হবে, নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নিবে সরকার, দেড় বছরে এক কোটি যুবকের চাকরির ব্যবস্হা করাসহ নানা প্রতিশ্রুতি দেন তিনি ।

এ সময় উপস্হিত ছিলেন জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ওয়ার্ড বিএনপিসহ সাধারণ ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com