বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স রংপুর জেলার আহবায়ক নোমান , সদস্য সচিব জাকারিয়া

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের রংপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে নোমানকে আহ্বায়ক এবং জাকারিয়াকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দলীয় আদর্শ প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে বিএনপির কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, রংপুর জেলায় ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, দলীয় বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সাইবার স্পেসে সংগঠনের ভূমিকা আরও কার্যকর করাই তাদের প্রধান লক্ষ্য।

দলীয় নেতারা আশা প্রকাশ করে বলেন, আহ্বায়ক নোমান ও সদস্য সচিব জাকারিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স রংপুর জেলা শাখা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com