আগামী শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা, চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

বুধবার সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনী ইশতেহারের কাজ ইতোমধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে।
৩১ দফা ও ২৭ দফা কর্মসূচির বাস্তব অভিজ্ঞতা এবং জনমতের আলোকে এই ইশতেহার চূড়ান্ত করা হয়েছে।

বিএনপির দাবি, তাদের এই ইশতেহার দেশের রাষ্ট্রীয় সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার রূপরেখা তুলে ধরবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com