পঞ্চগড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ শতাধিক শ্রমিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পঞ্চগড় প্রতিনিধি

দেশের সীমান্তবর্তী উত্তরের জেলা ও বাংলাদেশের সংসদীয় আসন এক,
পঞ্চগড় জেলা থেকেই শুরু। জেলার বেশিভাগ মানুষই দিনমজুর বা শ্রমিক। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন,বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিকে সমর্থন জানিয়ে দলে যোগদান করেন। ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির যোগদান করা শ্রমিকদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, বিগত ১৭ বছরে এদেশে কোন উন্নয়ন হয়নি,উন্নয়নের নামে সরকার করেছে লুটপাট। তাই এই নির্বাচনকে ছোট করে দেখার কিছু নাই।বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিশ্চিত করতে পারলে, বাংলাদেশের ইতিহাস লিখিত হবে।আমাদের সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই একত্রিত হতে পারলে,এটা প্রভাব সারা বাংলাদেশে পড়বে। এই একটা ভোট দিয়ে আমরা আগামীর বিশ্বে, আগামীর বাংলাদেশে আমাদের পরিবর্তনকে, ইতিহাসকে আমরা একটা দিকে ধাবিত করতে পারবো।

একই সাথে তিনি ধানের শীষে ভোট চেয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে এক থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com