জাবিতে কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তামীম-সাজেদুল

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জাবি’র ২০২৬ সালের কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী তানভীর মোর্শেদ তামীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী সাজেদুল কালাম।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে বহ্নি দেবনাথ, মো. মিজানুর রহমান, তাওহীদুল ইসলাম, মাহমুদ রবিউল ও আহমেদ এজাজুল হাসান আরিফ; যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবর, সাইমুন ইলহাম ও জিয়া উদ্দিন আসিফ; সাংগঠনিক সম্পাদক রবিউর রহমান রবি; সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ও খাইরুল আমিন; দপ্তর সম্পাদক আমান উল্লাহ; অনুষ্ঠান ও কর্মশালা বিষয়ক সম্পাদক রেজাউল হাকিম; উপ-অনুষ্ঠান ও কর্মশালা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সারওয়ার কামাল, মোহাম্মদ মাক্কী ও আজমাইন সিফাত; অর্থ সম্পাদক নাহিদ মোহাম্মদ ইয়াসির; সাংস্কৃতিক সম্পাদক তাসনিম সুলতানা; ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নওশাদ চৌধুরী; সাহিত্য বিষয়ক সম্পাদক ওকীন লাইন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এছাড়া কমিটিতে অন্যান্যদের মধ্যে ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক সাবিহা ইয়াসমিন অপি; সহ-ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক; আরিফুর রহমান, ফাতেমা নওশিয়া জয়নব ও আসমাউল হুসনা আঁখি; শিক্ষা ও গবেষণা সম্পাদক সাইফুল্লাহ; সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়াহিয়া ইফতি ও ফাহিম আজিজ; প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার হামিদ; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ আহসান নাবিদ; সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস; কার্যকরী সদস্য হিসেবে ফারিহা তাসনিম, সাহেদ ইসলাম রাব্বি, আস রিহাম আসর, হাসিমুল ইসলাম হৃদয়, মামুনুল ইসলাম, মোহাম্মদ হারুন, মুসতাসিন রায়েদ ও রুহুল আনোয়ার তামিম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জাবি’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক এবাদুল্লাহ খান এবং ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. দিদারে আলম মহসীন।

উপদেষ্টাদ্বয় এক যৌথ বক্তব্যে বলেন, “কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ২০২৬ এর নির্বাহী কমিটি প্রকাশিত হয়েছে জেনে আমরা খুবই আনন্দিত। এই নতুন কমিটি কক্সবাজার জেলার শিক্ষার উন্নয়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ভবিষ্যতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে বিশ্বাস করি। সর্বোপরি, আমরা এই কমিটির উত্তরোত্তর কল্যাণ কামনা করি।”

নবনির্বাচিত সভাপতি তানভীর মোর্শেদ তামীম বলেন, “কক্সবাজার একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ জেলা। কক্সবাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে কক্সবাজার জেলার শিক্ষার প্রসার ঘটবে এবং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ, ঐক্য ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com