মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি প্রতিনিধি

রাজধানীর সূত্রাপুর থানার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলতাবাজার পানির পাম্প সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। 

সূত্রাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত ১০টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত আমরা এ ঘটনার বিস্তারিত পাইনি। লাশের সুরতহাল ও  ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

স্থানীয়দের প্রাথমিক ধারণা, রাকিবা আত্মহত্যা করেছেন। মেসের অন্য সদস্যরা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলতে পারেননি। 

রাকিবা’র আপন ছোট ভাই নাঈম হোসেন জানান,  রাকিবা’র সাথে গতকাল রাতে সর্বশেষ কথা হয় তার মা’য়ের এবং সে তখন মেসে সম্পূর্ণ একা ছিল। সে তার মাকে জানায় তার শরীর ভালো না,পরে কথা বলবে।এরপর আর বাড়ির কারো সাথে যোগাযোগ হয় নি। আজ তার মা বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে,তার বান্ধবীদের জানায়। তখন তার বান্ধবীরা মেসে যায় এবং দরজা ভিতর থেকে বন্ধ পেলে – তারা সাহায্য নিয়ে দরজা ভেঙে ফেলে,এরপর রুমে রাকিবা’কে ঝু”ল”ন্ত অবস্থায় দেখতে পায়। রাকিবা’র আগামীকাল বাড়ির যাওয়ার টিকিট ও কাটা ছিল। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন,আমি ঘটনা  শুনেছি সাথে সাথেই। একজন সহকারী প্রক্টর ও সেখানে উপস্থিত হয়েছে, সূত্রাপুর থানার পুলিশ পাঠিয়েছি।তারা তদন্ত করছে।কি কারণে এমন ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com