ত্রয়োদশ জাতীয় নির্বাচন: যেকোনো অস্ত্রই থ্রেট—আইজিপি বাহারুল আলম

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো অস্ত্রই নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে অবৈধ তো বটেই—যেকোনো অস্ত্রই থ্রেট হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্র প্রসঙ্গে আইজিপি জানান, অস্ত্র যেভাবেই থাকুক না কেন, সেটি হুমকি। এছাড়া বিভিন্ন উপায়ে অস্ত্র দেশে প্রবেশ করতে পারে—এসব মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। কিছু অস্ত্র এখনো জমা না পড়লেও এর সংখ্যা খুব বেশি নয়। অনেক মালিক বিদেশে অবস্থান করায় তাদের অস্ত্র লকারে তালাবদ্ধ থাকতে পারে।

আইজিপি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বৈধ অস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভোট যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, এবারের নির্বাচনে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে বাস্তবায়ন করা হবে।

প্রযুক্তিনির্ভর নিরাপত্তার অংশ হিসেবে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ব্যবহার করা হবে বডি ক্যামেরা। পাশাপাশি পুলিশ সুপারদের তত্ত্বাবধানে ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com