নাশকতার অভিযোগে মাদারীপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

মাদারীপুরের সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোতা তস্তারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি পূর্বে দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে মেজর মিরাজ ও ক্যাপ্টেন শাফিন সরোয়ারের নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে তোতা তস্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com