ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক

ডেস্ক রিপোর্ট

কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতা-কর্মীরা। ঘটনা বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঘটে।

আটককৃতরা হলেন গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের ফকির মেম্বার। স্থানীয়রা জানায়, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা স্থানীয় ব্যবসায়ী শাহিনের বাড়ি থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকার দুটি বান্ডেল জব্দ করা হয়।

পরে তাদের জামায়াতের স্থানীয় নির্বাচনি কার্যালয়ে নেওয়া হয়। পরে কনকাপৈত পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করে এবং জব্দ টাকাসহ নেতাদের ছেড়ে দেওয়া হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন বলেন, “বিএনপির নেতা-কর্মীরা প্রকাশ্যে টাকা বিতরণ করছেন, যা নির্বাচনবিধি অনুযায়ী গ্রহণযোগ্য নয়। প্রশাসন যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা রাখে।”

কনকাপৈত পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মীমাংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com