পঞ্চগড়ে ভোট ‘কেনা-বেচা’ঠেকাতে যুবদল,স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের রাত জেগে পাহারা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়-১ আসনে রাতে ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা যাতে ভোট বেচা কেনা করতে না পারে এজন্য প্রচন্ড শীতের মাঝে রাতে জেগে ভোট পাহারা দিতে দেখা গেছে। কয়েক দিন আগে থেকে এপাহারা অব্যাহত রেখেছে পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিনের পক্ষে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ(১১ ফেব্রুয়ারি )গভীর রাতে পঞ্চগড় পৌরসভার,কামাতপাড়া,তুলারডাঙ্গা,রাজনগর,জালাসী,ইসলামবাগ,ডোকরোপাড়া,পুরাতনক্যাম,মসজিদপাড়া,ধাক্কামারা,
ট্রাকটার্মিনাল সহ ৯ টি ওর্য়াডে এমন চিত্র দেখা যায়।

স্থানীয় ভোটার ও প্রার্থীর সমর্থকরা জানান, রাত জাগার উদ্দেশ্য ভোট কেনা-বেচা ঠেকানো। প্রার্থীরা রাতেই এ কাজটা করতে পারেন এমন আশঙ্কা থেকেই নিজ উদ্যোগে রাত জেগে পাহারা দিচ্ছেন তারা। প্রচণ্ড ঠান্ডায় রাত জাগা কষ্টকর হলেও নির্বাচনের একদিন আগের রাত ও আগামীকাল শেষ রাত কঠোর এ পাহারায় থাকবেন তারা।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটের আজ রাত বাদে আর মাত্র এক রাত বাকি। প্রতিবার ভোটের দুই একদিন আগে রাতের বেলা ভোট বেচা কেনা হয়। একারনে এবারে যাতে ভোট কেনা বেচা না হয়।তাই শেষ মুহূর্তে কেউ যেন ভােটারদের টাকার লােভ দেখিয়ে নিজের দিকে ভোট টানতে না পারেন সেজন্য তারা পাহারা দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com