দিনাজপুরে বিএনপি নেতাকে দেওয়া হলো পর্যবেক্ষক কার্ড

ডেস্ক রিপোর্ট

দিনাজপুরে নির্বাচনী পরিবেশে নতুন বিতর্ক। জেলার ৬ নং আসনের ঘোড়াঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেনকে নির্বাচন পর্যবেক্ষকের কার্ড দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা ও আলোচনা চলছে।

মোঃ মুক্তার হোসেনকে পর্যবেক্ষক কার্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মোঃ মুক্তার হোসেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নামে পর্যবেক্ষকের কার্ডের জন্য আবেদন করেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, উনার আবেদনের সব তথ্য যাচাই-বাছাই করে কার্ডটি প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, রাজনৈতিক দলের নেতা হলে কার্ড দেয়া যাবে না—এমন কোনো নির্দেশনা উপস্থিত নয়। তাই আবেদন ফিরিয়ে দেয়া সম্ভব হয়নি।

ঘোড়াঘাটে নির্বাচনের আগে এমন ঘটনা স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। প্রশাসন জানিয়েছে, সকল প্রার্থীর পক্ষ থেকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করার জন্য সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com