ভোট দিতে ছেলের হাত ধরে কেন্দ্রে এসেছেন ১০৫ বছরের হেকমত আলী

ডেস্ক রিপোর্ট

বয়স যেন তার কাছে কোনো বাধা নয়। ভোরের কুয়াশা ভেদ করে ছেলের হাত ধরে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন সাতক্ষীরার ১০৫ বছর বয়সী মো. হেকমত আলী সরকার। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সবার আগে ভোট দিয়েছের এই শতবর্ষী প্রবীণ ভোটার।

ভোট দিতে সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি থেকে বের হন হেকমত আলী সরকার। ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি কেন্দ্রে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর মো. হেকমত আলী সরকার বলেন, ভোট দিয়ে ভালো লাগছে। সবার আগে ভোট দিয়েছি।

তার ছেলে মো. রহমত আলী (৪২) বলেন, আমরা সকাল সাড়ে ৬টার সময় পরিবারের সবাই একসাথে ভোট দিতে এসেছি। এই গ্রামে আমাদের পরিবার সবার আগে ভোট দিয়েছে। আমার বাবার বয়স ১০৫ বছর, তাকে সঙ্গে করে নিয়ে এসেছি।

স্থানীয়রা জানান, এত বয়সেও হেকমত আলী সরকারের ভোট দিতে আসা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ। তার উপস্থিতিতে ভোটকেন্দ্রে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। জেলার সব ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com