ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের : হাসনাত

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেয়া শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আশা করছি ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুন্দর থাকবে। গত দুইদিন জুলাই আন্দোলনে হামলাকারীরাই ভোটারদের ভয় দেখানোসহ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। উৎসবমুখর পরিবেশ না থাকে তারা সে চেষ্টা করেছে। আশা করছি যতই বেলা গড়াবে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোন কেন্দ্র থেকে কোন প্রক্রিয়াগত জটিলতার কথা আমার কাছে আসেনি। আমরা যেকোনো ধরনের শঙ্কা ও সহিংসতা মুক্ত থাকতে চাই। ভোট ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে – যার যাকে ইচ্ছা তাকেই ভোট দিবে। দেবিদ্বারে আমরা সামাজিক সৌহার্দ্য।’

এদিকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুমিল্লা জেলার ১১ টি আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে জেলার ১হাজার ৪৯১ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন আসনে কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে নারী এবং পুরুষ ভোটারদের সরব উপস্থিতি। প্রার্থীরা ও কেন্দ্রে গিয়ে  তাদের ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com