রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শিক্ষকসহ ৫ জনকে থানায় নিয়ে গেল পুলিশ

ডেস্ক রিপোর্ট

রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় ফুল দিতে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে থানায় নিয়ে গেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে বাকি চারজনের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ধানমন্ডি থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে পারবেন না। তবে তাদের আটক করা হয়নি বলে জানান তিনি।

ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com