জাবির অফিসার সমিতির পিআরএল যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদোন্নতিপ্রাপ্ত এবং নবাগত কর্মকর্তাদের শুভেচ্ছা ও সদ্য পিআরএল যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি )  ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত এবং নবাগত কর্মকর্তাদের শুভেচ্ছা ও সদ্য পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিআরএল এ যাওয়া ১৮ জন কর্মকর্তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং ২৫ জন নতুন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য সম্মান জানান। তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। উপাচার্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত ও নবাগত কর্মকর্তাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অনুসরণ করতে বলেন। 

আরো বলা হয়, “অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অফিসার সমিতির সভাপতি মো. আজমল আমীন এবং সঞ্চালনা করেন অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া ও শারিরীক শিক্ষা অফিসের উপ-পরিচালক মনোয়ারা খানম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com