সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেরদিন রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোদা পৌরসভার সাতখামার এলাকায় স্থানীয় এক বিএনপি নেতার ব্যক্তিগত চেম্বারে হামলা চালানোর অভিযোগ উঠেছে পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিনের বিরুদ্ধে। এসময় চেম্বার ভাঙচুরের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবিও ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রাতে বোদা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা কৃষকদলের সদস্য সচিব শাহজাহান আলম সিরাজের বোদা বাজারের সাতখামারস্থ ব্যক্তিগত চেম্বারে ওয়ার্ড বিএনপির সহকারী সেক্রেটারি শফি ও সহকারী সেক্রেটারি শাহদত আলমসহ চারজন অবস্থান করছিলেন। এসময় পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন সেখানে গিয়ে চেম্বারে হামলা ও ভাঙচুর চালান। হামলার সময় তারেক রহমানের ছবি ভাঙচুর করা হলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে তিনি পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পরদিন শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক















Leave a Reply