অনলাইন ডেস্ক
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও সুযোগ্য নেতৃত্বে দেশের যুবসমাজ দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হবে এবং ক্রীড়াঙ্গনে বাংলাদেশের গৌরবময় জয়যাত্রা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়, তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন এবং সুস্থ ধারার ক্রীড়া সংস্কৃতি বিকাশে প্রতিটি উদ্যোগ সফল করতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা একনিষ্ঠভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
শেষে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।















Leave a Reply