প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

অনলাইন ডেস্ক

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠান সৌদি যুবরাজ। তিনি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। এতে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com