শপথের পরদিনই সাধারণভাবে অফিসে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

শপথ গ্রহণের পরদিন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে অতি সাধারণভাবেই অফিস কার্যক্রম শুরু করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোনো ধরনের রাস্তা অবরোধ ছাড়াই তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া–এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে গিয়ে অফিস করেন। যাওয়া-আসার সময় সাধারণ মানুষের চলাচলে কোনো ভোগান্তি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত। শপথের পরদিনই তিনি প্রমাণ করেছেন যে তিনি জনগণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি।

তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর দেখবে, তবে প্রধানমন্ত্রী কখনোই চান না জনগণ কষ্ট বা ভোগান্তিতে পড়ুক। সে কারণেই তিনি সাধারণভাবে রাস্তা অবরোধ ছাড়াই অফিস কার্যক্রম পরিচালনা করছেন এবং একইভাবে শহীদ রাষ্ট্রপতির কবর জিয়ারত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com