ডেস্ক রিপোর্ট
‘মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই’—এ স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, গরিব ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং এক অসুস্থ ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করেছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলার শাহরাস্তি থানা আওতাধীন কয়েকটি গ্রামের প্রায় ২০০ কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ, আলু, চিনি, সয়াবিন তেল, ছোলা, মুড়ি ও খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের মানবিক দৃষ্টিকোণ থেকে এসব পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সমাজের বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, সামাজিক সংগঠনকে ঘিরে হিংসা বা ঈর্ষা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। অন্যের সাফল্য, মতাদর্শ বা স্বার্থের দ্বন্দ্ব থেকে এমন মানসিকতা জন্ম নেয়। এ সমস্যা মোকাবিলায় সামাজিক বৈষম্য দূর করা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সম্মান ও সহনশীলতা গড়ে তোলা জরুরি। ভালো কাজকে সাধুবাদ জানানো ও সহযোগিতার মনোভাবই সমাজকে এগিয়ে নিতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আবু ইউসুফ সুমন, উপদেষ্টা আনোয়ার হোসাইন ও ইমরান হোসেন, শাহরাস্তি মডেল থানার সিনিয়র অফিসার মো. মনিরুজ্জামান, মাওলানা আব্দুল মুমিম, আব্দুর রব, হাফেজ আবু বকর, হাফেজ তানভীর হোসেন, সাবেক মেম্বার বিল্লাল হোসেন, আছলাম পাটোয়ারী, শফীকুর রহমান, সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বাচ্চু পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।















Leave a Reply