ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (প্রায় ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণপাড়া গ্রামে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বুধবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সকাল ১০টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, নিহত নারীর গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com