১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু আজ থেকে

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (বুধবার) দিবাগত শেষরাত থেকে সারা দেশে রোজা পালন শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “নতুন চাঁদের রোশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমজান। আহলান, সাহলান শাহরু রমজান।”

তিনি আরও বলেন, “আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কোরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি।”

পোস্টের শেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, “মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের গুরুত্ব বুঝে অধিক পরিমাণে আমল করার তওফীক দান করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com