সচিবালয়ে দ্বিতীয় দিন দাপ্তরিক কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

বৃহস্পতিবার সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াকার-উজ-জামান, মোহাম্মদ নাজমুল হাসান এবং হাসান মাহমুদ খান।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com