জাবির কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের নেতৃত্বে সাদমান-মনোয়ার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের ২০২৬-২০২৭ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী কে এম সাদমান জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. মনোয়ার হোসাইন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজে ২০২৬-২০২৭ সেশনের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মেইল সেকশনে কোষাধ্যক্ষ হিসাবে এ কে অনিক, অফিস সেক্রেটারি নাদিম মাহমুদ, অর্গানাইজিং সেক্রেটারি মো. কামরুজ্জামান নূর, পাবলিসিটি সেক্রেটারি আফজাল হোসাইন, পাবলিকিশন সেক্রেটারি মাহাথির মোহাম্মাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহাদি, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আদনান ফাহাদ, কালচারাল সেক্রেটারি ফয়সাল আহমেদ, আইটি ও মিডিয়া সেক্রেটারি আব্দুর রাতিম দায়িত্ব পান।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পান মোঃ তালহা জোবায়ের, মোঃ জুবায়ের, রাজু আহমাদ,জাবির মাহমুদ, মোঃ নাঈম মাহমুদ ,‌ মোঃ সেলিম রেজা, মোঃ রিফাদুল ইসলাম ভূঁইয়া, শামসুল ইসলাম মজুমদার, শিপন আহমেদ, রুহুল আনোয়ার, মোঃ আশিকুর রহমান ও আব্দুল্লাহ আল মাসুম।

ফিমেইল সেকশনে কো-হেড হিসাবে দায়িত্ব পালন করবেন মারিয়াম জামিলা মিস্টি ও কাজী নাহিদা আক্তার প্রমা। এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে লাইলাতুল কাবা, কোষাধ্যক্ষ দিল আফরোজ, অফিস সেক্রেটারি আরওয়া রহমান মাইশা, পাবলিসিটি সেক্রেটারি আমিনা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মিম, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ইসরাত জাহান মিম ও কালচারাল সেক্রেটারি তানহা দায়িত্ব পান।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তাসনিম আরা তুষি, মালিহা মীম, সিনথিয়া হোসাইন, সামিয়া ইসলাম, তানিমা আক্তার, খাদিজা, মোছা. সোহানা খাতুন, মেহজাতুল জান্নাত নাদিরা, সুমা ও উপমা সরোয়ার।

সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসাইন বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব-এর সেক্রেটারি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হতে পেরে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য গৌরবের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আমানত। পবিত্র কুরআন-এর শিক্ষা ও মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে বিস্তার এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা উন্নয়নের লক্ষ্যে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। সম্মানিত উপদেষ্টা ও সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করছি।”

সভাপতি কে এম সাদমান জাহাঙ্গীর বলেন,” কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের লক্ষ্য হলো ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর কাছে কুরআনের শিক্ষা পৌঁছে দেওয়া, যেন সবাই কুরআনের আলোয় আলোকিত হয়ে জীবন পরিচালনা করতে পারে। সেই ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাব ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে প্রতিবছর রমাদান মাসে ক্লাবের পক্ষ থেকে কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এবার ইনশাআল্লাহ ষষ্ঠবারের মতো প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ রমাদান, ১৮ মার্চ ২০২৬ তারিখে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কুরআন বুঝে পড়তে এবং সেই শিক্ষা নিজের জীবনে বাস্তবিকভাবে প্রয়োগ করতে অনুপ্রাণিত করাই আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। এছাড়াও বছরব্যাপী কুরআনের শিক্ষা প্রসারের লক্ষ্যে, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানোর জন্য বিভিন্ন কোর্স এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর হালাকাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com