ডেস্ক রিপোর্ট
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড, যশোর-এর একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার সোহাইব হাসান আকন্দ। মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়।
অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা পুলিশ-এর পরিদর্শক (তদন্ত) সুজন কুমারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ২৪২ নম্বর বাড়িতে অবস্থিত এই গোডাউনে কয়েক দিন আগে একবার অভিযান চালানো হয়েছিল। ওই সময় মোটরসাইকেল মালিকগণ আদালতের কাছে তিন দিনের সময় চেয়েছিলেন কাগজপত্র দেখানোর জন্য। তবে তা শেষ পর্যন্ত প্রদর্শন করা হয়নি।
গোডাউনে রাখা মোটরসাইকেলগুলো আমেরিকান ইউএন কোম্পানির। মালিক হাফিজুর রহমান শিলু বৈধ রেজিস্ট্রেশন বা আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। অপর মালিক আবু সাঈদ সাবু অসুস্থতার কারণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ১০ দিনের সময় প্রার্থনা করেন।
সোহাইব হাসান আকন্দ জানান, নির্ধারিত সময়ে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।















Leave a Reply