ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে সে দেশের সরকার। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবীর বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর পক্ষ থেকেও শুভেচ্ছা বিনিময় করা হয়।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং এর সূচনা হয়েছিল জিয়াউর রহমান-এর আমলে। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। বৈঠকে দুদেশের সম্পর্ক আরও জোরদার এবং উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবীর আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিএনপির দুই-তৃতীয়াংশ ম্যান্ডেটকে চীন সম্মান জানিয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।















Leave a Reply