ডেস্ক রিপোর্ট
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সামনের গাড়িতে ধাক্কা দিলে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
নিহতরা হলেন—মাইক্রোবাসের চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা দুজনই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, ভোরে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান।
ওসি ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।















Leave a Reply