মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটায় সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের বিশেষ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২ মার্চের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত ওই ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ ও সুপারিশ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com