ডেস্ক রিপোর্ট
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি বলেন, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা। একটি স্বাধীন দেশের রাজধানীতে এতসংখ্যক সেনা কর্মকর্তার মৃত্যু বিরল এবং অত্যন্ত নৃশংস ঘটনা।
তিনি দাবি করেন, এমন হত্যাকাণ্ডের কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হয়নি। এর পেছনে কারা জড়িত এবং কোন স্বার্থে এমন বর্বরতা চালানো হয়েছে, তা আজও স্পষ্ট নয়।
রেজাউল করীম বলেন, ২০০৯ সালের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার সম্পন্ন হয়নি। আর সময়ক্ষেপণ না করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বার্তায় তিনি পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।















Leave a Reply