জুলাই জাতীয় সনদ বাতিল চেয়ে রিটের শুনানি ১ মার্চ

ডেস্ক রিপোর্ট

‘জুলাই জাতীয় সনদ’ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী ১ মার্চ (রোববার) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ‘জুলাই জাতীয় সনদ’ বাতিল ও তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। জনস্বার্থে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এদিকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে পৃথক আরেকটি রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

ওই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com