চার হত্যা মামলাসহ ৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের জামিন

ডেস্ক রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া চারটি হত্যামামলাসহ মোট পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া চারটি হত্যা মামলা ও একটি পৃথক মামলায় শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com