ঠাকুরগাঁও প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির অধীনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র আংশিক (পূর্ণাঙ্গ নয়) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) জেলা বিএনপির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী দল (আংশিক), জাতীয়তাবাদী যুবদল (আংশিক) এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (আংশিক)-এর সকল সাংগঠনিক কার্যক্রম সদর উপজেলা বিএনপি, সদর উপজেলা যুবদল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পায়গাম আলী।















Leave a Reply