জাবিতে মেহেরপুর ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেহেরপুর ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সরকার ও রাজনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. আসিফ খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “রমজানের শিক্ষাই হলো আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। মেহেরপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাব।”

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের লেকচারার মো. বিপ্লব হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে পাঠ্যক্রমের পাশাপাশি নৈতিকতা, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার চর্চা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও দায়বদ্ধতা তৈরি করে। আয়োজনের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

ইফতার মাহফিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করা হয়। পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সম্পন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com