ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হালদা নদী–তে অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর, হাটহাজারী উপজেলা কার্যালয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর মোতালেব, মোজাম্মেল ও ইলিয়াস উপস্থিত ছিলেন।
অভিযানে মাছুয়াগোনা থেকে নাজিরহাট পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। নাপিতের ঘাট ও ধলই কাজী বাড়ি সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতা জাল জব্দ করা হয়। উদ্ধার করা হয় ৪টি চরঘেরা জাল।
জব্দ করা জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার ৫০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।















Leave a Reply