সোনার দাম আবারও বৃদ্ধি, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৬৫ হাজার টাকায় পৌঁছালো

ডেস্ক রিপোর্ট

সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৩৭৪ টাকায়। গতকাল দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও দাম বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম (প্রতি ভরি)

  • ২২ ক্যারেট সোনা: ২,৬৫,৩৭৪ টাকা
  • ২১ ক্যারেট সোনা: ২,৫৩,৩৪২ টাকা
  • ১৮ ক্যারেট সোনা: ২,১৭,১২৫ টাকা
  • সনাতন পদ্ধতি সোনা: ১,৭৭,৭০১ টাকা

রুপার দাম

  • ২২ ক্যারেট রুপা: ৬,৮৮২ টাকা
  • ২১ ক্যারেট রুপা: ৬,৫৩২ টাকা
  • ১৮ ক্যারেট রুপা: ৫,৫৯৯ টাকা
  • সনাতন পদ্ধতি রুপা: ৪,১৯৯ টাকা

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। GoldPrice.org–এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫,২৭৮ ডলারে উঠেছে।

এর আগে গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। ২৯ জানুয়ারি একদিনে ভরিপ্রতি ১৬,২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com