ডেস্ক রিপের্ট
ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য – দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–কে হত্যা করা।
শনিবার সকাল ৯টার দিকে তেহরানসহ ইরানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তেহরানের আঘাতপ্রাপ্ত এলাকাটি খামেনির দপ্তরের কাছাকাছি। তবে সূত্রের বরাত দিয়ে এএফপি ও রয়টার্স জানিয়েছে, ৮৬ বছর বয়সী খামেনি বর্তমানে তেহরানে নেই এবং তাকে পূর্বে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে ৬ ফেব্রুয়ারি থেকে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ চলছিল। তবে শনিবার জেনেভায় কোনো সমঝোতা চুক্তি ছাড়া সংলাপ শেষ হয়। সংলাপ শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট নন।
সংলাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
সূত্র: এএফপি















Leave a Reply