অনলাইন ডেস্ক
যুদ্ধাবস্থার কারণে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিবৃতিতে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই ও দোহাগামী ফ্লাইট।
বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি।
এর আগে, গত শনিবার ২৩টি, রোববার ৪০টি ও সোমবার ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৪৭টি ফ্লাইট বাতিল হলো।















Leave a Reply